বিক্রি করুন, স্টক দেখুন, দিনের লাভটা বুঝে নিন — ফোন, ট্যাবলেট বা কম্পিউটার, যেটায় আপনার সুবিধা। কারেন্ট নাই? ইন্টারনেট নাই? কোন সমস্যা নেই। PharmaZ247-এ আপনার কাজ চলতেই থাকবে নির্বিঘ্নে।
কম্পিউটার জানার দরকার নেই · বাংলা ও ইংরেজি · bKash, Nagad ও ক্যাশ · কারেন্ট-ইন্টারনেট ছাড়াও চলে
এটা শুধু একটা সফটওয়্যার নয় — এমন সমাধান, যা আপনার প্রতিদিনের সকল সময়সাপেক্ষ আর ঝামেলার কাজ কমায়।
আগাম ঔষধ এক্সপায়ারি অ্যালার্টে পুরোনো স্টক আগে বিক্রি করুন, কমান ক্ষতির ঝুঁকি।
স্টক কমে আসার আগেই জানতে পারবেন কোন ঔষধ আবার অর্ডার করতে হবে—যেন কাস্টমার আসলে “নেই” বলতে না হয়।
লোডশেডিং মানেই আগে ছিল হাতে বিল লেখা। এখন ৮+ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াও আপনার ফার্মেসির হিসাব ও বিক্রি চলবে নির্বিঘ্নে। সংযোগ ফিরলেই হিসাব নিমিষেই মিলে যাবে।
কে কত টাকা বাকি রেখেছে, কতদিনের বাকি, সব এক জায়গায় দেখুন। প্রয়োজনে রিমাইন্ডার পাঠিয়ে আদায়ের কাজও সহজ করুন।
রোগী আগে থেকেই সিরিয়াল নিতে পারেন এবং সময়মতো রিমাইন্ডার পান। অপেক্ষার ভিড় কমে, আপনার ফার্মেসিতে সেবাও হয় আরও গোছানোভাবে।
দিন শেষে অপেক্ষা না করে ফোনেই দেখুন বিক্রি, খরচ ও লাভের সহজ হিসাব।
অন্য শাখায় ফোন করে স্টক খোঁজার দরকার নেই। এক স্ক্রিনে সব শাখার স্টক ও বিক্রির সর্বশেষ অবস্থা দেখুন।
ডিসকাউন্ট দেওয়ার পুরো প্রক্রিয়াটি থাকবে আপনার নজরে। কে, কখন এবং কত টাকা ছাড় দিয়েছে—সবকিছুর হিসাব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।
ইনসুলিন-ভ্যাকসিন আলাদা করে নজরে থাকে। সঠিক তাপ মাত্রায় না রাখলেই অ্যালার্ট; নষ্ট হওয়ার আগে, পরে নয়।
ফার্মেসি চালাতে গিয়ে মালিককে সব সময় দোকানে বসে থাকতে হবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। কিন্তু ব্যবসার প্রতিটি কাজ যদি সঠিকভাবে রেকর্ড থাকে, তাহলে আপনি দূরে থেকেও পরিস্থিতি বুঝতে পারেন। PharmaZ247 সেই নিয়ন্ত্রণটাই সহজে আপনার হাতে দেয়।

এক সিস্টেম, সব স্ক্রিনে, কাউন্টারে, তাকের পাশে আর আপনার পকেটে।



যেকোনো কার্ডে চাপ দিন, সহজ ভাষায়, ছবিসহ দেখুন কীভাবে কাজ করে।
বারকোড স্ক্যান করে bKash বা ক্যাশে পেমেন্ট নিন, রসিদ প্রিন্ট করুন, প্রায় ৪৫ সেকেন্ডেই বিলিং শেষ। বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলেও বিক্রি চালিয়ে যেতে পারবেন।
অফলাইনেও চলেকোনো ঔষধের মেয়াদ শেষ হওয়ার ৯০, ৬০ ও ৩০ দিন আগে অ্যালার্ট পাবেন। পুরনো স্টক আগে বিক্রি করতে পারবেন, আর স্টক কমে যাওয়ার আগেই জানতে পারবেন কী কী পণ্য আবার আনতে হবে।
মেয়াদের অ্যালার্টঅর্ডার, পণ্য গ্রহণ ও পেমেন্টের হিসাব মিলিয়ে দেখা সহজ হবে। যে পণ্য পাননি, তার জন্য ভুল করে টাকা দেওয়ার ঝুঁকি থাকবে না।
লোকসান বন্ধযেসব ঔষধ একসাথে খেলে সমস্যা হতে পারে তা সম্পর্কে সতর্ক করে, প্রেসক্রিপশন ছাড়া প্রেসক্রিপশন ঔষধ ব্লক করে, এবং নিজেই নিয়ন্ত্রিত রেজিস্টার রাখে।
কাস্টমারের সুরক্ষাপ্রতিদিন সন্ধ্যায় ফোন থেকেই দেখুন আজকের বিক্রি, খরচ ও লাভ। মাস শেষ হওয়া বা আলাদা করে হিসাব করার জন্য অপেক্ষা করতে আর হবে না।
অ্যাকাউন্ট্যান্ট লাগবে নালাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার আগে অ্যালার্ট পাবেন, প্রয়োজনীয় হিসাব-রেকর্ড সহজে তৈরি হবে এবং এক ক্লিকেই ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত করতে পারবেন।
সবসময় রেডিরোগী ফোন থেকেই সিরিয়াল নিতে পারবেন। ডাক্তারের কাছে যাওয়ার সময় হওয়ার আগে SMS-এ রিমাইন্ডার পাবেন, তাই অযথা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
আর অপেক্ষা নয়ঘরে বসেই ডাক্তারের পরামর্শ, বুকিং, ভিডিও কল আর প্রেসক্রিপশন সব এক জায়গায়।
ঘরে বসেই সেবাপ্রতিটি কাস্টমারের নিজস্ব অ্যাকাউন্টে থাকবে ঔষধের আগের হিসাব, সংরক্ষিত প্রেসক্রিপশন, এক ট্যাপে রিফিল অর্ডার ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা। লগইন করতে শুধু ফোন নম্বরই যথেষ্ট।
কাস্টমার বারবার ফিরবেকসমেটিকস, বেবি কেয়ার, ডিভাইস আর নিত্যপ্রয়োজনীয় জিনিস, সব একই স্টক ও বিলিংয়ে।
বেশি বিক্রিকাস্টমার বাসা থেকেই অর্ডার করেন, প্রেসক্রিপশন পাঠান এবং bKash-এ পেমেন্ট করেন আর ঔষধ সরবরাহ হয় আপনার একই ফার্মেসির স্টক থেকে।
২৪ ঘণ্টা খোলাপ্রতিনিধি দলের ভিজিট, অর্ডার ও আদায়, সব কিছু এক জায়গায়।
শিগগিরইএগুলো নিয়ে আপনাকে কখনো মাথা ঘামাতে হবে না, আর সেটাই তো আসল ব্যাপার।
ক্যাশিয়ার, ফার্মাসিস্ট, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট — যার যেটা কাজ, সে শুধু সেটাই দেখে, নিজের লগইনে।
OTP, রিমাইন্ডার আর কনফার্মেশন — পরিষ্কার বাংলায়, যেকোনো ফোনে পড়া যায়।
আপনার ব্যবসার সব তথ্যের ব্যাকআপ প্রতিদিন নিজে থেকেই হয়ে যায়। তাই কিছু মনে রাখার ঝামেলা নেই। কম্পিউটারের কোনো সমস্যা হলেও সব তথ্য হারিয়ে যাওয়ার ভয় নেই।
সব পরিবর্তনের রেকর্ড থাকবে — কে কখন কী পরিবর্তন করেছে, সব সিস্টেমে সংরক্ষিত থাকবে।
একবার স্ক্যান করলেই বিলিং, স্টক আর মাল গ্রহণের সব হিসাব আপডেট হবে। টাইপের ঝামেলা নেই, ভুলেরও সুযোগ কম।
প্রতিটি দোকানের তথ্য নিজে থেকেই মিলবে হেড অফিসে। আলাদা করে মিলানোর ঝামেলা নেই।
লোডশেডিং আর স্লো ইন্টারনেট তো আমাদের প্রতিদিনের সমস্যা। তাই বিদ্যুৎ অথবা ইন্টারনেটের লাইনের যা-ই হোক, PharmaZ247 থেকে আপনার ফার্মেসির কাউন্টার সচল থাকবে সবসময়।

ব্যবসা চলার পাশাপাশি গুরুত্বপূর্ণ রেকর্ড ও লাইসেন্সের কাগজপত্র সব প্রস্তুত।
প্রতিটা বিক্রির সাথে সাথে নিয়ন্ত্রিত ঔষধের খাতা অটো লেখা হয় — এক ক্লিকে ইন্সপেকশন প্যাক রেডি।
আপনার আর সাপ্লায়ারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০, ৬০ আর ৩০ দিন আগেই মনে করিয়ে দেয়।
প্রতিটা হিসাবের রেকর্ড কেউ চাইলেই চুপিচুপি বদলাতে পারে না। এটা আপনার ফার্মেসির জন্য বিশাল সুরক্ষা।
স্টক ও বাকির দুটি সংখ্যা লিখে আনুমানিকভাবে দেখুন কোথায় আপনার ক্ষতি হচ্ছে।
হিসাবটা ইন্ডাস্ট্রি গড়ের ভিত্তিতে: মেয়াদে ক্ষতি সাধারণত স্টকের দামের ~১০% থেকে নেমে ২%-এর নিচে আসে, আর বাকি আদায় ~৮০% থেকে ৯৫%-এ ওঠে।
খাতা ও Excel অনেক ব্যবসায় কাজে লাগে। কিন্তু দেখুন, কোন কাজগুলো সে পারে না, কিন্তু PharmaZ247 পারে।
| প্রতিদিনের কাজ ও সমস্যা | Excel / প্রচলিত পদ্ধতি | PharmaZ247 |
|---|---|---|
| কোন ঔষধের মেয়াদ আগে শেষ হবে? | হাতে হাতে পাতা উল্টে খুঁজতে হয়, অনেক কিছু বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে | ৯০/৬০/৩০ দিন আগে সতর্কবার্তা, মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যবস্থা নিন |
| কাস্টমারকে বিল করা | ২–৪ মিনিট লাগে, দাম খুঁজে বা মনে করে বিল করতে হয় | বারকোড স্ক্যান করুন, প্রায় ৪৫ সেকেন্ডেই বিল তৈরি |
| বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলে | হাতে লিখে বিল করতে হয়, পরে আবার হিসাব মেলাতে হয় | ইন্টারনেট না থাকলেও ৮+ ঘণ্টা পর্যন্ত বিক্রি চালিয়ে যান |
| কার কাছে কত টাকা বাকি? | খাতার পাতায় হিসাব, ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে | লিমিট, বাকি ও ব্যালান্স এক জায়গায়, রিমাইন্ডারে আদায় আরও সহজ |
| আজ কত লাভ হলো? | হিসাব না করা পর্যন্ত বোঝা যায় না | ফোনেই আপডেটেড হিসাব, প্রতিদিনের লাভ সহজেই দেখুন |
| একদিন দোকানে না থাকলে | দোকানের সবকিছু আপনার উপস্থিতির ওপর নির্ভর করে | ফোন থেকেই নজর রাখুন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ নামসহ রেকর্ড থাকে |
| DGDA পরিদর্শন এলে | দিনের পর দিন খাতা ও কাগজপত্র গুছাতে হয় | প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করুন, প্রিন্ট করে প্রস্তুত থাকুন |
খাতা থেকে PharmaZ247-এ যেতে সময় লাগে মাত্র ৩ দিন। ফার্মেসি চলবে আগের মতোই আর নতুন সেটআপ ও সিস্টেমে অভ্যস্ত হতে আপনার স্টাফদের পাশে থাকব আমরা।
আমাদের টিম এসে সবকিছু সেটআপ করে দেবে, প্রিন্টার ও স্ক্যানার লাগিয়ে দেবে। আপনার ফার্মেসির কাজ ও বিক্রি স্বাভাবিকভাবেই চলতে থাকবে।
আমরা আপনার ঔষধের তালিকা, দাম ও সাপ্লায়ারের তথ্য সিস্টেমে যোগ করে দেব। প্রতিটি ব্যাচ ও মেয়াদের তথ্যও থাকবে সংরক্ষিত।
আপনার ফার্মেসির কাউন্টারেই কাজ করতে করতে প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারা পর্যন্ত আমাদের টিম পাশে থাকবে। bKash চালাতে পারলে PharmaZ247-ও চালাতে পারবেন।
এখন আপনার দোকানের দৈনন্দিন কাজ চলবে PharmaZ247-এ, আর আপনি যেকোনো জায়গা থেকে ফোনেই সবকিছুর খবর রাখতে পারবেন। কোনো সমস্যা হলে আমাদের টিম তো আছেই।
বাংলায় বানানো অ্যাপ, যা কাস্টমারকে বারবার আপনার ফার্মেসিতেই ফিরিয়ে আনে।
ঔষধ অর্ডার করুন, প্রেসক্রিপশনের ছবি পাঠান, ডাক্তারের সিরিয়াল বুক করুন এবং রিফিলের সময় SMS-এ মনে করিয়ে দিন। পেমেন্ট করুন bKash, Nagad অথবা ক্যাশ অন ডেলিভারিতে।
বিক্রি, স্টক, মেয়াদ ও লাভ, সবকিছুর আপডেট জানুন মালিকের জন্য বানানো নির্দিষ্ট অ্যাপে। একটি দোকান হোক বা একাধিক, সবকিছু এক জায়গা থেকে দেখুন।
এই জুলাইয়ে PharmaZ247 চালু হচ্ছে তার প্রথম সারির ফার্মেসিদের নিয়ে, তাঁদের আসল গল্প এখানেই আসবে।
প্রথম মাসেই শুধু মেয়াদের রিপোর্ট দিয়েই সফটওয়্যারের খরচ উঠে গেছে।
ঈদে গ্রামের বাড়ি থেকেই দোকান দেখেছি। আমাকে ছাড়াই সব চলেছে।
কাস্টমাররা এখন বাসা থেকেই ডাক্তারের সিরিয়াল নেন। অপেক্ষার বেঞ্চ ফাঁকা।
কোনো টেকনিক্যাল প্যাঁচাল নেই।
PharmaZ247 বাংলাদেশে ফার্মেসি পরিচালনার একটি নতুন ধারণা নিয়ে আসছে। যারা শুরু থেকেই আমাদের সঙ্গে থাকবেন, তাদের আমরা শুধু কাস্টমার হিসেবে নয়, এই নতুন যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখব।
আমাদের টিম আপনার ফার্মেসিতেই এসে সব সেটআপ করে দেবে, ঔষধের তালিকা তুলে দেবে এবং আপনার স্টাফরা পুরোপুরি শিখে না নেওয়া পর্যন্ত পাশে থেকে প্রশিক্ষণ দেবে, সবই সম্পূর্ণ ফ্রি।
সব ফার্মেসির চাহিদা এক নয়। তাই আপনার দোকান দেখে, প্রয়োজন বুঝে এবং শাখার সংখ্যা অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়।
প্রথম দিকের ফার্মেসিগুলো পাবে অগ্রাধিকার সাপোর্ট এবং ভবিষ্যতে সফটওয়্যারে কী কী সুবিধা যোগ হবে, সে বিষয়ে মতামত দেওয়ার সুযোগ। আপনার প্রয়োজন ও পরামর্শ বিবেচনায় তৈরী হবে আগামীর PharmaZ247।
মাত্র ৩০ মিনিটে, আপনার নিজের ফোন বা ট্যাবলেটে। বিক্রি, স্টক, লাভের হিসাব, আপনার ফার্মেসির প্রতিদিনের সব কাজ কীভাবে আরও সহজ হবে বাস্তবে দেখানো হবে, কোনো শর্ত বা বাধ্যবাধকতা ছাড়াই।
আপনার ফার্মেসি বা চেম্বারের কথা আমাদের বলুন, আমাদের টিম যোগাযোগ করে আপনার ডেমো আর অনবোর্ডিং সাজিয়ে দেবে, সাধারণত এক কর্মদিবসের মধ্যেই।